| ২২ জুলাই ২০২০ | ২:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 537 বার
জাপানে এই মৌসুমে ঝলসানো ঈল খাওয়া হচ্ছে একটি দীর্ঘদিনের ঐতিহ্য। বলা হয়ে থাকে যে, ঈল খেলে গরমের হাত থেকে বাঁচা যায় এবং শক্তি বাড়ে। চলতি বছরে ভোক্তারা ঈল’এর মূল্য সামান্য কমেছে দেখে সন্তুষ্ট হবেন।
জাপানের মৎস্য এজেন্সি জানাচ্ছে, চাষের জন্য গত নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে দেশের অভ্যন্তরে ধৃত ছোট জাপানি ঈল’এর পরিমাণ ছিল ১৭.১ টন যা ৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের।
বিদেশ থেকে আমদানি হয়ে আসা ঈল সহ ২০.১ টন ছোট ঈল চলতি মৌসুমে অ্যাকুয়াকালচার পুকুরে ছাড়া হয় যা গত বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।
এইসব কিছু মৎস্যজীবীদের কাছ থেকে চালান হয়ে আসা ঈল’এর মূল্যকে এক বছর আগের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কমাতে সাহায্য করেছে।
এর এই অর্থও দাঁড়ায় যে, ভোক্তাদের জন্য খুচরা মূল্য কম থাকবে। প্রধান একটি চেইন সুপারমার্কেট এক একটি ঝলসানো ঈল প্রায় ১৯ ডলারে বিক্রি করছে যা গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ সস্তা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||