| ২৪ জুলাই ২০২০ | ১০:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 436 বার
জাপান সরকার ব্যবসায় জড়িত লোকজনের পারস্পরিকভাবে প্রবেশ অনুমতি দেয়া নিয়ে ১২টি দেশ ও ভূখণ্ডের সাথে আলোচনা শুরু করতে প্রস্তুত আছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে বিদেশ থেকে জাপানে আসার উপর জারি থাকা বিদেশীদের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা সহজ করে নেয়া নিয়ে আলোচনা করতে সরকারের টাস্ক ফোর্স বুধবার বৈঠকে মিলিত হয়।
চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, ম্যাকাও এবং করোনাভাইরাস সংক্রমণ যেখানে দৃশ্যত নিয়ন্ত্রণে আছে সেরকম অন্যান্য অঞ্চলের সাথে আলোচনা শুরুর সিদ্ধান্ত টাস্ক ফোর্স নিয়েছে।
টাস্ক ফোর্স একই সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহীদের স্বল্প সময় তারা জাপানে অবস্থান করবেন এবং ছোট দলে ভ্রমণ করবেন সেই শর্তে অনুমতি দেয়াও বিবেচনা করে দেখবে।
এর বাইরে টাস্ক ফোর্স আরও নিশ্চিত করেছে যে স্বল্পকালীন সময়ের জন্য দেশে ফিরে যাওয়ার পর বিদেশী যেসব শিক্ষার্থী জাপানে শিক্ষা গ্রহণ পুনরায় শুরু করতে পারছেন না, নিজের দেশ কিংবা ভূখণ্ড ত্যাগ করার আগে করোনাভাইরাসের পরীক্ষা নেয়ার মত সুনির্দিষ্ট কিছু প্রয়োজনীয়তা পূরণ করে নিলে তাদেরকেও জাপানে পুনঃপ্রবেশের অনুমতি দেয়া হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||