| ২৫ জুলাই ২০২০ | ৫:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 399 বার
জাপানের কিউশু এবং শিকোকু অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, পশ্চিম ও পূর্ব জাপানের বিস্তৃত অঞ্চলেও হয়তো রবিবার পর্যন্ত আরও বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, একটি দীর্ঘায়িত মৌসুমী বৃষ্টিবলয় এবং একটি নিম্নচাপ বলয়ের কারণে পশ্চিম জাপানে অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
তোকুশিমা জেলার বিভিন্ন অংশে ভূমিধ্বসের ঝুঁকি বেড়ে গেছে।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা সময় ধরে কিউশু’তে ৩০০ মিলিমিটার, শিকোকু’তে ২৫০ মিলিমিটার, চুগোকু’তে ২০০ মিলিমিটার এবং কিনকি, হোকুরিকো ও তোকাই অঞ্চলে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তারা ভূমিধ্বস, নদীর পানি উপচে পড়া এবং নিচু জমির বন্যায় প্লাবিত হওয়ার ব্যাপারে সতর্ক থাকার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন। তারা ঘূর্ণিঝড় সহ বজ্রপাত ও আকস্মিক ঝড়ো বাতাসের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।
কিউশু এবং অন্যান্য এলাকায় সম্প্রতি মুষলধারে বৃষ্টিপাত হয়েছে, এখন সামান্য বৃষ্টিপাতও দুর্যোগের সৃষ্টি করতে পারে। কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের জারি করা অন্যত্র সরে যাওয়ার নির্দেশ সংক্রান্ত তথ্যের প্রতি মনোযোগ প্রদর্শন এবং প্রয়োজনে দ্রুত আশ্রয় নেয়ার ব্যাপারে সতর্ক থাকার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||