| ২৬ জুলাই ২০২০ | ৪:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 393 বার
একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে আগস্ট মাসের শুরুর দিকে বৃটেন সফর করার পরিকল্পনা করছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী মোতেগি তোশিমিৎসু।
বৃটেন গত জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে এবং বর্তমানে একটি অন্তর্বর্তী সময়ের মধ্যে আছে যার মেয়াদ চলতি বছরের শেষ নাগাদ ফুরোবে।
জাপান বর্তমানে ইইউ’র সাথে চালু থাকা একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ভিত্তিতে বৃটেনের সাথে বাণিজ্য পরিচালনা করে থাকে। তবে, অন্তর্বর্তী মেয়াদ শেষ হলে অগ্রাধিকার শুল্ক’সহ অন্যান্য পদক্ষেপ আর কার্যকর থাকবে না।
মন্ত্রী পর্যায়ের বৈঠকে, মোতেগি চলতি বছরের শেষ নাগাদ একটি নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদন নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন।
আলোচ্যসূচির মধ্যে বৃটেনে জাপানি রপ্তানির একটি বিশাল অংশ জুড়ে থাকা “মোটরগাড়ি”র উপর থেকে কবে নাগাদ শুল্ক তুলে নেয়া হবে, সেটি অন্তর্ভুক্ত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত ফেব্রুয়ারি মাস থেকে জাপানি মন্ত্রীরা কোন বিদেশ সফরে যাননি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||