| ২৭ জুলাই ২০২০ | ৮:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 457 বার
জাপানের আবহাওয়া কর্মকর্তারা, বৃহত্তর টোকিও ও দেশের মধ্যাঞ্চলীয় তোকাই অঞ্চলে বিরতি দিয়ে প্রবল বৃষ্টিপাত আঘাত হেনে চলেছে বলে জানিয়েছেন।
আবহাওয়া সংস্থার কর্মকর্তারা, সমগ্র জাপানের উপর দিয়ে মৌসুমি বৃষ্টির সম্মুখভাগের দিকে উষ্ণ ও আর্দ্র বাতাস বয়ে চলার ফলে উক্ত অঞ্চলগুলোর উপর বৃষ্টি মেঘের সৃষ্টি হয় বলে উল্লেখ করেন।
আগামীকালও পূর্ব ও পশ্চিম জাপানে বিশেষ করে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অঞ্চলগুলোতে আরও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাষ দেয়া হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা, কাদাধ্বস, নদী প্লাবিত হওয়া এবং বন্যার পাশাপাশি বজ্রপাত ও ঝড়ো বাতাসের বিরুদ্ধে সতর্ক থাকতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||