• শিরোনাম

    জাপানের দাইইচি পরমাণু চুল্লি নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞদের দুটি পদ্ধতির প্রস্তাব

    | ২৭ জুলাই ২০২০ | ৮:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 425 বার

    জাপানের দাইইচি পরমাণু চুল্লি নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞদের দুটি পদ্ধতির প্রস্তাব

    জাপানের আণবিক শক্তি বিশেষজ্ঞরা, ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নিষ্ক্রিয় করতে দুটি উপায় প্রস্তাব করেছেন।

    জাপান আণবিক শক্তি সোসাইটির এক প্রতিবেদনে সম্ভাব্য দু’টি পদ্ধতির উল্লেখ করা হয়েছে।

    একটি প্রস্তাব হল চুল্লি ভবনের সব অংশ ভেঙ্গে ফেলে সেগুলো সরিয়ে নিয়ে স্থানটি খালি রাখা। অন্য প্রস্তাবে বলা হয়েছে, চুল্লি ভবনের ভূমির উপরের অংশ ভেঙ্গে সেগুলো সরিয়ে ফেলা এবং ভূগর্ভস্থ অবকাঠামো পরিত্যক্ত অবস্থায় রেখে দেয়া।

    তারা বলছেন, ঠিক কবে নাগাদ চুল্লি ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু হবে, সেটির উপর নির্ভর করে নিষ্ক্রিয়করণ কাজের সময় তৈরি হওয়া তেজস্ক্রিয় বর্জ্যের পরিমাণে ব্যাপক ভিন্নতা থাকবে। এর অর্থ হল, দ্রুত দূষিত ভবনটি ভাঙ্গা শুরু হবে নাকি তেজস্ক্রিয়তার মাত্রা কমার জন্য একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করা হবে।

    জাপান আণবিক শক্তি সোসাইটির একজন সদস্য মিয়ানো হিরোশি বলেছেন, কেন্দ্রটি নিষ্ক্রিয়করণের নানা যুক্তি বা প্রস্তাব থেকে একটি উপসংহার টানা খুব কঠিন হবে। তবে, তিনি আরও বলেন যে সোসাইটির এই প্রতিবেদন সংশ্লিষ্ট বিতর্কে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক