| ২৮ জুলাই ২০২০ | ৫:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 372 বার
জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে, উত্তর-পূর্ব জাপানের তোহোকু অঞ্চল এবং জাপান সাগরের উপকূলবর্তী জেলা নিইগাতা’য় বুধবার সকাল পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে।
আবহাওয়া কর্মকর্তারা এইসব এলাকায় সম্ভাব্য কাদামাটির ধ্বস এবং বন্যার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তারা বলছেন, বৃষ্টিপাতের মাত্রা হয়তো কর্মকর্তাদের জরুরি সতর্কতা প্রদানে বাধ্য করতে পারে এবং তারা অধিবাসীদের প্রতি প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন।
উত্তর জাপানের ইয়ামাগাতা জেলার কিছু কিছু অংশে, মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত এক ঘণ্টায় ৩০ মিলিমিটারেরও বেশি ভারী বৃষ্টিপাত হয়েছে বলে রেকর্ড করা হয়।
বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের জন্য নিইগাতা এবং দক্ষিণ তোহোকু অঞ্চলের জাপান সাগরের উপকূলবর্তী অন্যান্য এলাকায় ১৫০ মিলিমিটারের মত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস করা হচ্ছে।
ইয়ামাগাতা, মিইয়াগি এবং নিইগাতা সহ কিছু কিছু জেলার পাশাপাশি নাগানো ও গিফু’র কেন্দ্রীয় জেলাগুলোতে কাদামাটির ধ্বস নামার সতর্কতা জারি করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||