• শিরোনাম

    ফ্যাশন ডিজাইনার ইয়ামামোতো কানসাই’এর পরলোকগমন

    | ২৮ জুলাই ২০২০ | ৫:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে 524 বার

    ফ্যাশন ডিজাইনার ইয়ামামোতো কানসাই’এর পরলোকগমন

    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাপানি ফ্যাশন ডিজাইনার ইয়ামামোতো কানসাই লিউকোমিয়া’য় আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

    ইয়ামামোতো’র দপ্তর জানাচ্ছে, টোকিও’র এক হাসপাতালে তিনি গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন যেখানে তিনি চলতি বছরের গোড়ার দিক থেকেই এই রোগের জন্য চিকিৎসাধীন ছিলেন।

    প্রথম একজন জাপানি হিসেবে লন্ডনে এক ফ্যাশন শো আয়োজন করার আগে, ইয়ামামোতো কোশিনো জুনকো এবং অন্যান্য ডিজাইনারদের জন্য কাজ করেছেন। তখন তার বয়স ছিল ২৭ বছর।

    ঐতিহ্যবাহী জাপানি মঞ্চ পরিবেশনা কাবুকি’র মাধ্যমে উৎসাহিত হয়ে তিনি তার অভিনব ডিজাইন এবং সাহসী, প্রাণবন্ত প্রদর্শনীর জন্য অকুণ্ঠ্য প্রশংসা কুড়িয়েছেন। পুরোধা হিসেবে তার সৃজনশীল কর্মকাণ্ড বিশেষ করে তরুণদের হৃদয় জয় করে নেয়।

    প্যারিস এবং নিউ ইয়র্কের ফ্যাশন শিল্পের অনুষ্ঠানে অংশগ্রহণের সময়, ইয়ামামোতো ডেভিড বোউইয়ে এবং স্টিভ ওয়ান্ডার’এর মত সংগীত শিল্পীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর করে নেন।

    বোউইয়ে’র জন্য মঞ্চের পোষাক ডিজাইন করা ইয়ামামোতো’র একটি সুপরিচিত শিল্পকর্ম। এ ব্যাপারে তিনি দেবতা ও সাদা খরগোশ সংক্রান্ত এক জাপানি লোককাহিনী থেকে অনুপ্রেরণা পান।

    ইয়ামামোতো ফ্যাশন জগতের বাইরেও কাজ করেছেন। তিনি জাপান, রাশিয়া, ভিয়েতনাম, ভারত এবং অন্যান্য স্থানে বিশাল মাপের লাইভ ইভেন্টেরও আয়োজন করেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক