| ২৮ জুলাই ২০২০ | ৫:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 530 বার
পশ্চিম জাপানের ওসাকা’য় সোমবার নতুন একটি ব্যাপকভিত্তিক দ্বিতীয় উৎপন্ন পণ্যের বিনিময় কেন্দ্রে লেনদেন শুরু হয়েছে। এই নতুন কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্ব থেকে আর্থিক এবং ভবিষ্যতের সম্ভাব্য পণ্যের লেনদেনের কেন্দ্র হিসেবে বিনিয়োগকে আকৃষ্ট করা।
টোকিও থেকে স্থানান্তরিত হওয়া নব্য এই সমন্বিত বিনিময় কেন্দ্র সোনা ও রূপার মত মূল্যবান ধাতু এবং ভুট্টার মত কৃষিজাত পণ্যের চুক্তি সংক্রান্ত বিষয়গুলো দেখাশুনা করবে। বিনিয়োগকারীরা নিক্কেই গড় সূচকের সাথে সংশ্লিষ্ট ওসাকা বিনিময় কেন্দ্রের আর্থিক দলিলপত্রের লেনদেন করতেও সক্ষম হবেন।
এখন পর্যন্ত একই কারখানায় দ্বিতীয় পণ্য হিসেবে উৎপন্ন অন্যান্য বিস্তৃত পরিসরের পণ্যের অখণ্ডতাকে বিভিন্ন বিধিনিষেধ ব্যাহত করতো। তবে, বিনিয়োগকারীরা এখন এগুলোকে একটি একক হিসাবের অধীনে লেনদেন করতে সক্ষম হবেন।
জাপানে, ভবিষ্যতের সম্ভাব্য পণ্যের লেনদেন ২০০৫ সালে পরিলক্ষিত পর্যায়ের এক-ষষ্ঠাংশে নেমে এসেছে। এই একই সময়ে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারের কল্যাণে এই ধরণের পণ্যের লেনদেন বৈশ্বিকভাবে প্রায় ১০ গুণ বেড়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||