| ৩০ জুলাই ২০২০ | ১১:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 516 বার
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলছেন মঙ্গলবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাস সংক্রমণের ৫৫০টি ক্লাস্টার বা গুচ্ছ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
চিফ কেবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে বুধবার সাংবাদিকদের বলেছেন যে এসব ঘটনা সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ৩২টি জেলায় বিশেষজ্ঞদের ৭৭টি দল পাঠিয়েছে।
সুগা বলেন সংক্রমণের আরও বিস্তার বন্ধ করার জন্য এরকম ক্লাস্টার চিহ্নিত ও প্রশমন করা দরকার।
তিনি আরও উল্লেখ করেছেন যে বিশেষজ্ঞদের পাঠানোর মধ্যে দিয়ে ভাইরাসের বিস্তার সম্পর্কে গবেষণা চালাতে পৌর এলাকাগুলোকে সাহায্য করা সরকার অব্যাহত রাখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||