| ৩০ জুলাই ২০২০ | ১১:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 515 বার
আর্থিক অবস্থানের মূল্যায়ন করে দেখা রেটিং সংস্থা ফিঞ্চ রেটিংয়ের বিশ্লেষকরা বলছেন করোনাভাইরাস মহামারীর প্রতিক্রিয়া জাপানের ঋণ সম্ভাবনার মূল্যায়ন হ্রাস করে দেখতে তাদের অনুপ্রাণিত করেছে। তারা বলছেন সম্ভাবনাকে তারা “স্থিতিশীল” থেকে “নেতিবাচক” পর্যায়ে নিম্নমুখী করে নিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন ভাইরাস মোকাবেলায় জাপানের প্রথম দিকের সাফল্য অর্থনীতির দ্রুত সঙ্কোচন বন্ধ করতে সক্ষম হয়নি। তারা আরও বলছেন প্রবৃদ্ধি তরান্বিত করে নেয়ার চেষ্টায় আরও বেশি ঘাটতির বণ্ড বাজারে ছাড়ার সিদ্ধান্ত থেকে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে।
সম্ভাবনার এরকম বদল স্বত্বেও বিশ্লেষকরা একক ‘এ’ পর্যায়ের মূল্যায়ন ধরে রেখেছেন। এটা হচ্ছে ষষ্ঠ সর্বোচ্চ মাত্রা। এই সিদ্ধান্তের জন্য জাপানের চলতি হিসাবি খাতে উদ্বৃত্তের দৃষ্টান্ত তারা তুলে ধরেন। রেটিং সংস্থা এসএন্ডপি’ও সম্প্রতি জাপানের ঋণ সম্ভাবনা “ইতিবাচক” থেকে “স্থিতিশীল” পর্যায়ে নামিয়ে আনে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||