| ৩১ জুলাই ২০২০ | ৪:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 525 বার
জাপান সরকার আগস্ট মাসের ৫ তারিখ থেকে দেশটিতে বসবাসের মর্যাদাপ্রাপ্ত কয়েকটি দেশের নাগরিকদের জাপানে পুন:প্রবেশের অনুমতি দেবে।
করোনাভাইরাস প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে বর্তমানে জাপান ১৪৬টি দেশ ও ভূখণ্ড থেকে বিদেশী নাগরিকদের প্রবেশাধিকার দেয় না। বিশেষ পরিস্থিতি ছাড়া জাপানে বসবাসের মর্যাদাপ্রাপ্ত বিদেশী নাগরিকরা একবার দেশ থেকে বেরিয়ে গেলে পুনরায় তাদেরকে প্রবেশের অধিকার দেয়া হচ্ছিল না।
তবে সরকার এখন জানাচ্ছে যে বিশেষ ধরনের বসবাসের মর্যাদা রয়েছে এমন বিদেশী নাগরিকদের পুন:প্রবেশের অধিকার দেয়া হবে। তবে পিসিআর করোনাভাইরাস পরীক্ষার মত অন্য কয়েকটি শর্তাবলী তাদেরকে পূরণ করতে হবে।
এই তালিকায় উপযুক্ত বলে যাদেরকে গণ্য করা হবে তাদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থী, প্রযুক্তিমূলক প্রশিক্ষণার্থী এবং জাপানে মোতায়েন বিভিন্ন কোম্পানির কর্মীরা। প্রবেশ নিষেধাজ্ঞা আরোপের আগে অস্থায়ী সময়ের জন্য যারা জাপান ত্যাগ করেছিলেন তারাই এই তালিকায় স্থান পাবেন।
জাপান ইতিমধ্যেই ভিয়েতনাম ও থাইল্যান্ডের সাথে এই মর্মে সম্মত হয়েছে যে ব্যবসায়ীদের জন্য এই দেশগুলোর মধ্যে পুনরায় সফর শুরু করার অনুমতি দেয়া হবে। ঐ দেশগুলোর কাছ থেকে জাপান দীর্ঘ মেয়াদী সময় দেশে থাকার জন্য ভিসার আবেদন পত্র গ্রহণ শুরু করেছে। আশা করা হচ্ছে যে আগস্ট মাসে এরা জাপানে প্রবেশ করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||