• শিরোনাম

    জাপানে করোনাভাইরাসের কারণে মোট দেউলিয়া কোম্পানির সংখ্যা ৪শ

    | ০৩ আগস্ট ২০২০ | ৭:০৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 490 বার

    জাপানে করোনাভাইরাসের কারণে মোট দেউলিয়া কোম্পানির সংখ্যা ৪শ

    ঋণ গবেষণা প্রতিষ্ঠান তেইকোকু ডাটাব্যাংকের একটি জরিপে দেখা গেছে যে করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর প্রভাবে জাপানের ৪শটি কোম্পানি দেউলিয়া হয়েছে।

    সর্বমোট এই সংখ্যায় সোমবার সকাল ১১টা পর্যন্ত দেশব্যাপী দেউলিয়া হওয়া, ব্যবসা স্থগিত করা এবং দেউলিয়ার প্রক্রিয়া শুরু করা কোম্পানিগুলো অন্তর্ভুক্ত আছে।

    এর মধ্যে পাব এবং রেস্তোরাঁ’সহ খাবার শিল্প আছে ৫৪টি। ব্যর্থ হওয়া হোটেল এবং জাপানি ধাঁচের অতিথিশালার সংখ্যা ৪৮। কাপড় এবং পাইকারি খাদ্যপণ্য শিল্পের প্রতিটির ক্ষেত্রেও আছে ২৫টি ব্যর্থ কোম্পানি।

    জেলাওয়ারী হিসেবে, ৯৫টি ব্যার্থতা নিয়ে টোকিও তালিকার শীর্ষে রয়েছে। এরপর যথাক্রমে ৪১টি নিয়ে ওসাকা এবং ২৩টি নিয়ে আছে হোক্কাইদো।

    গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, টোকিও মেট্রোপলিটন সরকার পাব এবং অ্যালকোহল পরিবেশন করা রেস্তোরাঁগুলোকে ব্যবসার সময় সংক্ষিপ্ত করার অনুরোধ করায় খাবার পরিবেশন শিল্প আরও শোচনীয় অবস্থার মুখোমুখি হবে।

    সংস্থাটি এই বিষয়ও উল্লেখ করেছে যে নির্মাণ’সহ অন্যান্য খাতগুলো আরও দেউলিয়া হওয়ার খবর জানাচ্ছে কিনা সেদিকেও নজর রাখার প্রয়োজন আছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক