• শিরোনাম

    দুর্বল লোকদের মাঝে সংক্রমণ ছড়ানো বন্ধের অঙ্গীকার জাপানি প্রধানমন্ত্রীর

    | ০৩ আগস্ট ২০২০ | ৭:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 502 বার

    দুর্বল লোকদের মাঝে সংক্রমণ ছড়ানো বন্ধের অঙ্গীকার জাপানি প্রধানমন্ত্রীর

    বয়স্ক এবং অন্যান্য দুর্বল বা সুরক্ষিত নয়, এরকম ব্যক্তিদের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকারের পক্ষ থেকে যথাসাধ্য প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো।

    সরকার এবং ক্ষমতাসীন জোটের এক বৈঠকে আবে সোমবার বলেন যে দেশব্যাপী নতুন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা সারা দেশে প্রায় ৮০ এবং টোকিওতে ২০জন।

    তিনি বলেন, সরকার জেলা কর্তৃপক্ষগুলোর সাথে ভাইরাস পরীক্ষা বাড়ানোর জন্য কাজ করা এবং ওষুধ ও টিকা উন্নয়নের সঙ্গে জড়িত ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোকে সমর্থন দেয়ার পাশাপাশি টিকা তৈরি হয়ে গেলে সেগুলোর সরবরাহ নিশ্চিতে কাজ করবে।

    সংক্রমণ একেবারে নিম্ন পর্যায়ে কমিয়ে আনার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বজায় রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী।

    আগামী অর্থবছরের বাজেট অনুরোধ নিয়ে আবে বলেন, একটি ঐতিহাসিক সংকটের মুখে দাঁড়িয়ে একটি উন্নত ভবিষ্যতের জন্য জাপানের বড় ধরনের সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা আছে।

    তিনি বলেন, দ্রুত নতুন একটি স্বাভাবিকতাকে স্থায়িত্ব দেয়া নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে ফিরিয়ে আনার জন্য ক্ষমতাসীন জোটের সাথে সরকার কাজ করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক