• শিরোনাম

    জাপানি গাড়ি নির্মাতারা উৎপাদনকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনছে

    | ০৪ আগস্ট ২০২০ | ১০:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 562 বার

    জাপানি গাড়ি নির্মাতারা উৎপাদনকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনছে

    জাপানের প্রধান প্রধান গাড়ি নির্মাতা কোম্পানি দেশের অভ্যন্তরীণ কারখানার উৎপাদনকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনছে। কোম্পানিগুলো জানাচ্ছে, মোটরগাড়ির বৈশ্বিক চাহিদা উন্নতির পথে রয়েছে।

    ৮টি জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি বৈশ্বিক মহামারীর দরুণ উৎপাদন সমন্বয় করে নিতে বাধ্য হয়।

    মে মাসে যৌথভাবে তাদের উৎপাদিত গাড়ির মোট সংখ্যা এক বছর আগের থেকে ৬০ শতাংশ কমে যায়।

    টয়োটা জানাচ্ছে, চলতি মাসে তাদের উৎপাদন ২০১৯ সালের ডিসেম্বর মাসে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। হোন্ডা এবং নিসানও মোটামুটি স্বাভাবিক পর্যায়ে উৎপাদনকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।

    সুযুকি, সুবারু এবং মাযদা রাত্রিকালীন উৎপাদন বন্ধ করে রাখলেও তারা আবার তা শুরু করে।

    করোনাভাইরাসের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অব্যাহত থাকার মাঝে, গাড়ির চাহিদার পুনরুদ্ধার পুরোপুরি হয়েছে কিনা তা অস্পষ্টই রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক