| ০৫ আগস্ট ২০২০ | ৮:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 509 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রী কাতো কাৎসুনোবু নতুন করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে দেশজুড়ে আবারও জরুরি অবস্থা আরোপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
কাতো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সংক্রমণ রোধের জন্য স্থানীয় কর্তৃপক্ষগুলো বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে, সেব্যাপারে তিনি সচেতন। তবে তিনি বলেন, সরকার আবারও জরুরি অবস্থার ঘোষণা দিতে পারে, যদি এইসব প্রচেষ্টা সত্ত্বেও আক্রান্ত হওয়ার সংখ্যা দ্রুত বেড়ে যেতে থাকে।
ওকিনাওয়া জেলা তাদের নিজস্ব জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে, অন্যদিকে অন্যান্য নগর কর্তৃপক্ষগুলো অপ্রয়োজনীয় ঘোরাঘুরি থেকে বিরত থাকতে লোকজনের প্রতি এবং বাণিজ্য ঘণ্টা সংকুচিত করার জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে।
কাতো বলেন, আরেকবার জরুরি অবস্থা যদি ঘোষণা করা হয় তাহলে, সরকার বিভিন্ন সূচক বিবেচনা এবং বিশেষজ্ঞদের মতামত শোনার পরে এ ব্যাপারে একটি ব্যাপকভিত্তিক সিদ্ধান্তে পৌঁছবে।
এদিকে, টোকিও মহানগর কর্তৃপক্ষের কর্মকর্তারা মঙ্গলবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ৩০৯টি ঘটনার কথা নিশ্চিত করে।
টোকিও’তে দৈনিক নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা পর পর ৮ দিন ২০০-র উপরে রয়েছে।
সোমবার মহানগর কর্তৃপক্ষ সমস্ত কারাওকে পার্লার এবং মদ্যপানীয় পরিবেশন করা স্থাপনাগুলোকে চলতি মাসের শেষ নাগাদ পর্যন্ত রাত ১০টায় বন্ধ করে দেয়ার অনুরোধ জানানো শুরু করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||