| ০৫ আগস্ট ২০২০ | ১০:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 544 বার
সাম্প্রতিক মুষলধারার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের জন্য একটি ব্যয় প্যাকেজ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো।
মঙ্গলবার ক্ষমতাসীন প্রধান দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নির্বাহীদের এক বৈঠকে আবে বক্তব্য দেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসীরা চলতি সপ্তাহে অস্থায়ী আবাসনে ওঠা শুরু করবেন এবং গত সপ্তাহে প্রণয়ন করা ১০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৯৪ কোটি মার্কিন ডলারের সমপরিমাণের ব্যয় প্যাকেজটি দ্রুত ব্যবহারের ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, আবে নতুন করোনাভাইরাস সংক্রমণ নিয়েও কথা বলেন। তিনি বলেন, সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সরকার এই বিষয়ে সজাগ থাকার পাশাপাশি শুধুমাত্র টোকিও নয় বরং ওসাকা ও সর্ব দক্ষিণের জেলা ওকিনাওয়া’র পরিস্থিতিও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, রোগীদের মারাত্মক অসুস্থ হয়ে পড়া রোধের পাশাপাশি লোকজনের জীবনের সুরক্ষা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আভাষ দেন যে পুঙ্খানুপুঙ্খভাবে করোনাভাইরাস পরীক্ষা চালানো নিশ্চিত করার পাশাপাশি প্রবীণদের সংক্রমিত হওয়া প্রতিরোধে তিনি কাজ করবেন।
তিনি বলেন, এই ধরনের প্রচেষ্টা স্পষ্টভাবে অবহিত করার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমের সাথে সেগুলোর ভারসাম্য বজায় রাখার চেষ্টা তিনি করবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||