| ০৬ আগস্ট ২০২০ | ১১:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 587 বার
হিরোশিমার লোকজন শহরের উপর যুক্তরাষ্ট্রের চালানো আণবিক বোমা হামলার ৭৫তম বার্ষিকীর আগে শান্তির প্রতীক কাগজের সারস তৈরি করেছেন।
প্রতি বছর হাতে তৈরি কাগজের সারস পাখির প্রায় ১৩ হাজার সুতায় ঝুলানো মালা ৬ আগস্ট বার্ষিক অনুষ্ঠানের আগে শান্তি স্মৃতি উদ্যানে রাখা হয়।
তবে করোনাভাইরাস মহামারীর কারণে এবছর কম সংখ্যক কাগজের সারস তৈরি হয়। উদ্যান সফর করতে আসা লোকজন প্রায়শই কাগজের সারস সাথে নিয়ে আসেন এবং ভ্রমণকারীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এছাড়া সারা দেশব্যাপী লোকজনও মিলিত হয়ে কাগজ ভাজ করে সারস তৈরির কম সুযোগ পেয়েছেন।
১০টি কোম্পানি ও জেলার স্থানীয় সমাজ কল্যাণ পরিষদের লোকজন এবছর উদ্যানে প্রদর্শন করার জন্য আরও বেশি সারস যোগ করে নিতে কাজ করে যাচ্ছেন।
বুধবার পরবর্তীতে শিশুদের শান্তি ভাস্কর্যের পাশের পার্কে সারসগুলো প্রদর্শনীর জন্য রাখা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||