| ০৮ আগস্ট ২০২০ | ৯:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 494 বার
জাপানের গবেষকরা বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর হার দেশটিতে ৭.৫%। এই সংখ্যা বৃটেনের রিপোর্ট করা কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে মৃত্যুর হারের প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্ব স্বাস্থ্য এবং ওষুধ সংক্রান্ত জাতীয় কেন্দ্র সারা দেশে মার্চ থেকে জুলাই মাসের গোড়ার দিক পর্যন্ত ২২৭টি হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর উপর চালানো বিশ্লেষণের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর, তাদের মধ্যে ১ হাজার ৭৯৬ জন বা ৬৮.১ শতাংশের হালকা বা মোটামুটি উপসর্গ ছিল। অবশিষ্টদের অধিকাংশেরই মারাত্মক শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এ ধরনের লোকদের ২২.৯ শতাংশের জন্য শেষ পর্যন্ত ভেন্টিলেটর বা একমো যন্ত্র ব্যবহার করতে হয়। তবে, অপেক্ষাকৃত হালকা উপসর্গ থাকা লোকদের ১.৭ শতাংশের জন্যও এই যন্ত্র ব্যবহার করতে হয়।
জাপানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী নিয়ে এ ধরনের ব্যাপকভিত্তিক বিশ্লেষণ এবারই ছিল প্রথম।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||