| ০৯ আগস্ট ২০২০ | ১১:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 504 বার
নাগাসাকির শিক্ষার্থীরা শহরটিতে আণবিক বোমা হামলার ৭৫তম বার্ষিকী স্মরণের এক অনুষ্ঠানে ঐ বোমায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে কিছু পানি প্রস্তুত করেছে। আগামীকাল এই স্মারক অনুষ্ঠান আয়োজিত হবে।
বিস্ফোরণ এবং তেজস্ক্রিয়তার কারণে মারাত্মক উত্তাপের মুখোমুখি হয়ে পানির জন্য প্রাণপণ হাহাকার করা লোকজনের আত্মাকে সান্ত্বনা দেয়ার জন্য শান্তি পার্কে স্থাপিত এক বেদিতে এই পানি রাখা হবে।
স্থানীয় প্রাথমিক, জুনিয়র এবং সিনিয়র হাই স্কুলের তিনজন শিক্ষার্থী আজ পার্কের শান্তি ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে। উল্লেখ্য, এটি হল এই স্মারক অনুষ্ঠানের জন্য শহরের মোট পাঁচটি পানি সংগ্রহের স্থানের একটি।
পানি সংগ্রহের পর শিক্ষার্থীরা ঝরনাটির প্রতি মাথা নত করে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের স্মারক অনুষ্ঠানে মাত্র প্রায় ৫শ জন অর্থাৎ স্বাভাবিক সময়ের এক-দশমাংশ ব্যক্তি অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||