| ১৩ আগস্ট ২০২০ | ১২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 518 বার
প্রচণ্ড গরম আবহাওয়া বুধবার সারা জাপান জুড়ে অব্যাহত ছিল এবং কোন কোন অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়।
আবহাওয়া কর্মকর্তারা হিট স্ট্রোক এড়িয়ে যেতে পদক্ষেপ গ্রহণের পরামর্শ লোকজনকে দিচ্ছেন। এসব পরামর্শের মধ্যে আছে ঘন ঘন তরল পানীয় পান করা, বাইরে যাওয়ার সময় সূর্যের আলোর সংস্পর্শে আসা এড়িয়ে যাওয়া এবং ঘরের ভেতরে থাকা অবস্থায় এয়ার কন্ডিশনার ব্যবহার করা।
বুধবার বিকেল ৪টায় ইয়ামানাশি জেলার কোশু শহরে সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
৩৭.৯ ডিগ্রি তাপমাত্রা নিয়ে এরপর আছে গুন্মা জেলার মায়েবাশি শহর, এবং ৩৫.৮ ডিগ্রি নিয়ে টোকিও’র কেন্দ্রস্থল।
আবহাওয়া কর্মকর্তারা এদিকে রাতের পরবর্তী সময়ে কান্তো-কোশিন অঞ্চলে স্থানীয়ভাবে প্রচণ্ড বর্ষণের সম্ভাবনার কথা বলছেন। আবহাওয়া এজেন্সি নিম্নাঞ্চলগুলোতে বন্যা ও সেই সাথে দমকা হাওয়া সহ বজ্রপাত নিয়ে সতর্ক করে দিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||