| ১৭ আগস্ট ২০২০ | ৮:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 513 বার
জাপানে গ্রীষ্মকালীন ছুটি কাটানো অনেক ব্যক্তিই “গ্ল্যাম্পিং” উপভোগ করছেন কারণ বিলাসবহুল ক্যাম্পিং করার এই অভিজ্ঞতা তাদের অন্যদের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার সুযোগ করে দিচ্ছে।
“গ্ল্যামারাস” বা বিলাসবহুল এবং “ক্যাম্পিং” বা অস্থায়ীভাবে বসবাস এই দুই শব্দকে মিলিয়ে তৈরি “গ্ল্যাম্পিং” মানে হল একটি উন্নত প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্থানে বিছানা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ থাকা স্থাপনায় আরামদায়কভাবে অবস্থান করা।
উত্তর কিয়োতোর মিয়াযু শহরের একটি গ্ল্যাম্পিং’এর স্থান সম্প্রতি অনেক ক্যাম্প প্রত্যাশী ব্যক্তিদের আকর্ষণ করছে। এই স্থানে বড় তাঁবু এবং খোলা আকাশের নিচে ব্যক্তিগত গোসলের স্থানের সুযোগও দেয়া হচ্ছে।
আজ একটি পরিবারের ব্যক্তিগত ব্যবহারের একটি পুলে তাদের খেলা করতে দেখা গেছে। অন্যান্য ক্যাম্পবাসীরা পোকামাকড় ধরায় ব্যস্ত ছিলেন।
ঐ স্থানের পরিচালনা কোম্পানি বলছে, কিয়োতো এবং পার্শ্ববর্তী শিগা জেলায় থাকা তাদের আটটি গ্ল্যাম্পিং’এর স্থান চলতি মাসের জন্য পুরোপুরিভাবে বুক করা হয়েছে। তারা বলছে, এর আগের বছরগুলোর তুলনায় কোম্পানির আয় এবার আরও বেশি হয়েছে।
কোম্পানির একজন কর্মকর্তা বলছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তাদের গ্ল্যাম্পিং’এর স্থানগুলোতে আরও বেশি পরিবার সফর করায় চলতি বছর পূর্বের তুলনায় অনেক বেশি ব্যক্তি তথ্য জানার জন্য যোগাযোগ করে চলেছেন।
ঐ কর্মকর্তা বলেন, ক্যাম্প বা শিবিরের অন্য লোকজনের সংস্পর্শে না আসার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্য স্থান ভাড়া নিতে পারায় গ্ল্যাম্পিং জনপ্রিয়তা পাচ্ছে বলে তার ধারণা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||