• শিরোনাম

    চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ জিডিপি সংকোচন জাপানের

    | ১৮ আগস্ট ২০২০ | ১:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 414 বার

    চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ জিডিপি সংকোচন জাপানের

    জাপানের মন্ত্রিপরিষদ দপ্তর বলছে, গত এপ্রিল-জুন প্রান্তিকে দেশের অর্থনীতি ঐতিহাসিক মন্দা প্রত্যক্ষ করেছে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারী দেশের অর্থনীতির গতিকে থমকে দেয়ায় জিডিপি বা মোট দেশজ উৎপাদন ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ সংকুচিত হয়।

    মন্ত্রিপরিষদ দপ্তর বলছে, এর আগের প্রান্তিকের তুলনায় জিডিপি বাস্তবিক ক্ষেত্রে বার্ষিক ২৭.৮ শতাংশ হারে সংকুচিত হয়। ১৯৮০ সাল থেকে তুলনামূলক উপাত্ত পাওয়া শুরুর পর এটিই সবচেয়ে খারাপ ফলাফল।

    উল্লেখ্য, গত এপ্রিল ও মে মাসে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছিল।

    লোকজন বাড়ির অভ্যন্তরে থাকার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখায় ব্যক্তিগত ভোগ্য ব্যয়ে ধ্বস নামে।

    এছাড়া, বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম থমকে যাওয়ার কারণে গাড়ি রপ্তানি তীব্রভাবে হ্রাস পাওয়ায় মোট রপ্তানির পরিমাণও এসময় কমে যায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক