• শিরোনাম

    জাপানের হামামাৎসুতে তাপমাত্রা পূর্বেকার রেকর্ড ৪১.১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে

    | ১৮ আগস্ট ২০২০ | ১:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 467 বার

    জাপানের হামামাৎসুতে তাপমাত্রা পূর্বেকার রেকর্ড ৪১.১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে

    বর্তমানে জাপানকে কাবু করা তীব্র দাবদাহের কারণে সোমবার মধ্য জাপানের শিযুওকা জেলার হামামাৎসু শহরে তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে।

    সোমবার বেলা ১২টা ১০ মিনিটে রেকর্ডকৃত এই তাপমাত্রা ২০১৮ সালের জুলাই মাসে সাইতামা জেলার কুমাগায়া শহরে রেকর্ডকৃত দেশের এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে। এর মাধ্যমে টানা দু’দিন তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠল।

    গিফু জেলার মিনো শহর এবং মিয়াযাকি জেলার নিশিমেরা গ্রামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি পরিলক্ষিত হয়।

    দেশজুড়ে মোট ২৬টি পর্যবেক্ষণ পয়েন্টে তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

    হিটস্ট্রোকে আক্রান্ত অনেক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। আবহাওয়া কর্মকর্তারা লোকজনকে পানি পান করা, বিশ্রাম নেয়া, বাড়ির অভ্যন্তরে থাকাকালীন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার এবং বাইরে বেরুলে যতটা সম্ভব সূর্যালোক এড়ানোর পরামর্শ দিয়ে যাচ্ছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক