| ১৯ আগস্ট ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 540 বার
জাপানের বিভিন্ন এলাকায় বুধবার তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে চলে যায় এবং দেশ জুড়ে তাপ প্রবাহ অব্যাহত রয়েছে।
জাপানের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রীর কাছাকাছি পৌঁছে যায়।
ওইতা জেলার বুনগো-ওনো শহরে এবং মিয়াযাকি জেলার এবিনো শহরে তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রীতে গিয়ে পৌঁছায়। এর পরেই রয়েছে ওইতা জেলার হিতা শহর যেখানকার তাপমাত্রা হল ৩৮ দশমিক ৬ ডিগ্রী।
কিয়োতো শহরে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রী।
বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রীর উপরে যাবে বলে আবহাওয়া কর্মকর্তারা পূর্বাভাস করেছেন।
হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া লোকজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং প্রধানত বয়স্কদের মধ্যে বেশ কিছু মৃতের ঘটনা জানা গেছে।
হিটস্ট্রোকের ব্যাপারে লোকজনকে উচ্চ সতর্কতা অবলম্বন করে চলার উপদেশ দেয়া হচ্ছে। বেশি করে জল পান, বাইরে থাকলে যতটা সম্ভব সূর্যের আলো এড়িয়ে চলা এবং ঘরের ভিতর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করার জন্য লোকজনকে পরামর্শ দেয়া হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||