• শিরোনাম

    টোকিওতে হিটস্ট্রোকে মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে

    | ১৯ আগস্ট ২০২০ | ৭:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 539 বার

    টোকিওতে হিটস্ট্রোকে মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে

    গ্রীষ্মের প্রচণ্ড গরমে নাজেহাল টোকিওর লোকজন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে চলতি মাসে রাজধানীতে ১০৩ জন হিটস্ট্রোকে প্রাণ হারান।

    নিহত লোকজনের প্রায় ৮০ শতাংশের বয়স ছিল ৭০ বা তার বেশি বলে কর্মকর্তারা জানান। এদের মধ্যে বেশিরভাগের কাছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল না বা তারা সেটা ব্যবহার করছিলেন না।

    দীর্ঘ সময় ধরে চলা বর্ষা মৌসুম আগস্টের শুরুতে শেষ হওয়ার পর অনতিবিলম্বে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে চলতি বছরের গ্রীষ্মকাল বিশেষ করে প্রবীণদের জন্য খুবই কঠিন হয়ে উঠেছে বলে কর্মকর্তারা জানান।

    ঝুঁকির পরিমাণ কমিয়ে আনতে সবর্দা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার এবং নিয়মিত জল পান করার জন্য তারা লোকজনকে পরামর্শ দিচ্ছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক