• শিরোনাম

    জাপানে দাবদাহ অব্যাহত

    | ২২ আগস্ট ২০২০ | ২:০২ অপরাহ্ণ | পড়া হয়েছে 486 বার

    জাপানে দাবদাহ অব্যাহত

    জাপানের বিস্তৃত অঞ্চল জুড়ে পরিস্কার আবহাওয়া অব্যাহত থাকার মাঝে উর্ধমুখি তাপমাত্রা বিপদজনক মাত্রায় পৌঁছাচ্ছে।

    লোকজনকে হিটস্ট্রোকের ব্যাপারে উচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

    শুক্রবার বেলা ২টোর সময় ওসাকা জেলার তোয়োনাকা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ওইতা জেলার হিতা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। ইয়ামাগুচি জেলার ইয়ামাগুচি শহরে এবং সাইতামা জেলার হাতোইয়ামা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য টোকিওতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।

    জাপানের পূর্ব এবং পশ্চিমাঞ্চলে এই তাপপ্রবাহ চলছে প্রায় দু সপ্তাহ যাবৎ। এর ফলে অনেকে হিটস্ট্রোকে মারা গেছেন, বিশেষত প্রবীণ ব্যক্তিরা।

    ওদিকে, উচ্চ তাপমাত্রা এবং আর্দ্র বাতাসের প্রভাবে কান্তো থেকে কিউশু পর্যন্ত বিস্তৃত এলাকায় অস্থিতিশীল বায়ুমন্ডলীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা লোকজনকে অঞ্চল ভিত্তিক বর্ষণ, বজ্রবিদ্যুৎ ও প্রবল বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক