• শিরোনাম

    জাপানের সংসদের উচ্চকক্ষের অনলাইন অধিবেশনের উপায় বিবেচনা

    | ২৪ আগস্ট ২০২০ | ১২:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 436 বার

    জাপানের সংসদের উচ্চকক্ষের অনলাইন অধিবেশনের উপায় বিবেচনা

    জাপানের সংসদের উচ্চকক্ষ, অনলাইনে অধিবেশন আয়োজনের উপায় নিয়ে গবেষনা আরম্ভ করেছে।

    সংসদের সর্বশেষ অধিবেশনে, বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রধান কক্ষে সাংসদরা দূরত্ব বজায় রেখে আসন গ্রহণ করেন।

    তবে উচ্চকক্ষের সাংসদরা, আরও পদক্ষেপ গ্রহণের সম্ভাবনার বিষয় উল্লেখ করেন। তারা অনলাইনে পূর্নাঙ্গ অধিবেশন আয়োজনের উপায় নিয়ে আলোচনা করছেন।

    স্টিয়ারিং কমিটির পরিচালকরা, ইতোমধ্যে অনলাইনে সংসদ অধিবেশন এবং ভোটদানের ব্যবস্থা গ্রহণকারী দেশ ব্রিটেন ও স্পেনের সংসদের কর্মকর্তাদের কাছে এবিষয়ে শোনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

    তবে কর্মকর্তারা, অনলাইনে অধিবেশন আয়োজনের বিষয়ে সতর্কতার সাথে আইনগত দিক নিয়ে আলোচনা করছেন। উল্লেখ্য, জাপানের সংবিধানে উচ্চ ও নিম্ন কক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে দুই তৃতীয়াংশ সাংসদের উপস্থিতি থাকার বাধ্যবাধকতার বিষয় উল্লেখিত রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক