| ২৭ আগস্ট ২০২০ | ৫:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 394 বার
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করছেন।
এটা হবে আগস্ট মাসের ৯ তারিখে নাগাসাকিতে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার পর তার প্রথম সংবাদ সম্মেলন। পাশাপাশি এটা হবে জুন মাসের ১৮ তারিখের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার প্রথম সংবাদ সম্মেলন। সংসদের সাধারণ অধিবেশন শেষ হওয়ার একদিন পর সেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
করোনাভাইরাসের বিস্তার নিয়ে জাপান সরকার সংক্রমিত লোকজনকে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছে। সরকার একইসাথে সক্রিয়ভাবে সংক্রমণ গবেষণা চালাচ্ছে।
হালকা বা কোনরকম উপসর্গ ছাড়া লোকজনের জড়িত থাকা বিপুল সংখ্যক সংক্রমণ সামাল দেয়ার জন্য কর্মকর্তারা ইতিমধ্যে তাদের নেয়া পদক্ষেপ পর্যালোচনা করে দেখার পরিকল্পনা করছেন।
সংবাদ সম্মেলনে আবে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুমতি দিতে তার সরকারের পরিকল্পনার ব্যাখ্যা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে শীতের মৌসুম শুরু হওয়ার আগে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করায় নিতে যাওয়া পদক্ষেপের ব্যাখ্যাও তিনি দেবেন বলে ধারণা করা হচ্ছে। এরকম আশঙ্কা করা হচ্ছে যে শীতকালে করোনাভাইরাস মহামারী ও ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব একই সাথে দেখা দিতে পারে। প্রধানমন্ত্রী সম্ভবত এরকম বলবেন যে ইনফ্লুয়েঞ্জার মৌসুম শুরু হওয়ার আগে সরকার ভাইরাস পরীক্ষার ব্যবস্থা উন্নত করে নেয়ার পরিকল্পনা করছে।
আবে এছাড়া নিজের স্বাস্থ্য নিয়েও মন্তব্য করবেন বলে ধারণা করা হচ্ছে। গত দু’সপ্তাহে প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য দু’বার হাসপাতালে গিয়েছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||