| ২৮ আগস্ট ২০২০ | ১০:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 607 বার
জাপানের একদল বিশেষজ্ঞ নৈশ বিনোদনের এলাকাসমূহ থেকে অন্যান্য এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে কিছু পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।
করোনাভাইরাস মোকাবিলা নিয়ে সোমবার সরকারি একটি প্যানেলের বৈঠকে বিশেষজ্ঞরা এই প্রস্তাবগুলো উত্থাপন করেন।
তারা বলেন, তাদের গবেষণায় দেখা গেছে যে মে মাসের শেষের দিকে জরুরি অবস্থা তুলে নেয়ার পর টোকিও এবং অন্যান্য অঞ্চলের বিনোদন এলাকাগুলোর বার ও নৈশ ক্লাবগুলো থেকে ভাইরাসের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞরা সরকারকে একটি বিশেষ সংস্থা গঠনের পরামর্শ দেন যেটি স্থানীয় কর্তৃপক্ষের সাথে একত্রে মধ্য এবং দীর্ঘ মেয়াদী কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবে।
প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে বার ও নৈশ ক্লাবের কর্মী ও ভোক্তাদের দ্রুত পরীক্ষা করা অন্তর্ভুক্ত আছে। এছাড়া, বিশেষজ্ঞরা সংক্রমণের পথ খুঁজে বের করার পাশাপাশি রোগীদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা জনস্বাস্থ্য কেন্দ্রগুলোকে সমর্থনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
তারা বলেন, নৈশ বিনোদনের এলাকাগুলোর লোকজনের সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলে তাদের সংক্রমণ প্রতিরোধের উপায়ের পরামর্শ দেয়া গুরুত্বপূর্ণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||