• শিরোনাম

    জাপানের প্রধানমন্ত্রী আবে’র অসুস্থতা

    | ২৯ আগস্ট ২০২০ | ৭:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 461 বার

    জাপানের প্রধানমন্ত্রী আবে’র অসুস্থতা

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো তার কিশোর বয়স থেকে আলসারেটিভ কোলাইটিস নামের একটি দীর্ঘস্থায়ী কঠিন রোগে ভুগছেন। এই রোগে আক্রান্ত লোকজন বৃহদান্তের অভ্যন্তরীণ আবরণে তীব্র ক্ষতের কারণে তলপেটে মারাত্মক ব্যথা এবং বার বার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকেন।

    আবে ২০০৬ সালে ৫২ বছর বয়সে প্রথম প্রধানমন্ত্রী হন যা তাকে যুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীতে পরিণত করে। তবে প্রায় ১ বছর পর তিনি পদত্যাগ করেন, কারণ মারাত্মক সব উপসর্গে তিনি তখন ভুগতে শুরু করেন।

    আবে ২০১২ সালের ডিসেম্বর মাসে আবার নতুন করে ফিরে আসেন এবং তার দ্বিতীয় প্রশাসন চালু করেন। প্রদাহকে নিয়ন্ত্রণে রাখা নতুন ওষুধের কল্যাণে দৃশ্যত তার অসুস্থতা স্থিতিশীল হয়ে আসে। আবে’র দায়িত্বে থাকার মেয়াদ এরপর ৭ বছর ৮ মাসে পৌঁছায়।

    তবে সূত্রসমূহ জানাচ্ছে, জুন মাসে আবে যখন এক স্বাস্থ্য পরীক্ষা করান তখন কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। তারা জানায়, কেইয়ো বিশ্ববিদ্যালয় হাসপাতালের ১৭ই আগস্টের স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় যে তার অবস্থা আরও অবনতির দিকে গেছে।

    ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো ভেবেছেন, তিনি কখনই তার শারীরিক অবস্থাকে তার রাজনৈতিক বিবেচনার উপর ছায়া ফেলতে দিতে পারেন না এবং তিনি সিদ্ধান্ত নেন যে তার পদে আসীন থাকাটা তার জন্য কঠিন হয়ে পড়বে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক