| ৩০ আগস্ট ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 507 বার
জাপানের ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, স্বাস্থ্যগত কারণে গতকাল প্রধানমন্ত্রী আবে শিনযোর পদত্যাগের ঘোষণার পর দলের নতুন নেতা বাছাইয়ের লক্ষ্যে একটি নির্বাচন আয়োজনের তৎপরতা ত্বরান্বিত করেছে।
এলডিপি, আগামী মঙ্গলবার দলের সাধারণ অধিবেশনের আয়োজন করে নতুন নেতা নির্বাচনের জন্য কবে এবং কিভাবে ভোটগ্রহণ করা হবে সেবিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
দলের নীতি গবেষণা বিষয়ক প্রধান কিশিদা ফুমিও, ইতিপূর্বে দলীয় প্রধানের পদের জন্য প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল তিনি, পরবর্তী নেতা হতে তাঁর দৃঢ় সংকল্প অপরিবর্তিত রয়েছে বলে উল্লেখ করেন।
এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু, বাধ্যবাধকতা থাকা ২০ জন সাংসদের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হলে অবশ্যই প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হবেন বলে জানান।
আবার, সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী নোদা সেইকো এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী কোওনো তারোও প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হওয়ার প্রস্তুতি প্রদর্শন করছেন।
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এবং দলের নির্বাচনী কৌশল বিষয়ক প্রধান শিমোমুরা হাকুবুন উভয়ই, প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হবেন কিনা সেবিষয়ে তাঁদের দলীয় সহযোগীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
দলের কয়েকজন সদস্য, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলাসহ সুনির্দিষ্ট কয়েকটি নীতি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে চীফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদের প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হওয়ার বিষয়ে আশাবাদ পোষণ করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||