| ০১ সেপ্টেম্বর ২০২০ | ৬:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 531 বার
প্রধানমন্ত্রী আবে শিনযো’র উত্তরসূরি হওয়ার ক্ষেত্রে নিজের অভিপ্রায় ঘোষণার জন্য উত্তরসূরি নির্ধারণের সময় ও উপায়ের পদ্ধতি গৃহীত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সম্মত হওয়া পর্যন্ত সম্ভবত অপেক্ষা করবেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি সম্ভবত মঙ্গলবার দলটির নতুন নেতা নির্ধারণের পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নিবে।
সাধারণত এলডিপি’র আইন প্রণেতাদের পাশাপাশি দেশব্যাপী দলের সদস্যরা এরকম নির্বাচনে ভোট দেন।
তবে এবার, দলের নির্বাহীরা সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা দলের সদস্যদের ভোট নেয়া এড়িয়ে যেতে পারেন। সেপ্টেম্বর মাসের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে তারা সংসদের উভয় কক্ষের এলডিপি সদস্যদের একটি সাধারণ বৈঠকে নতুন নেতা নির্বাচনের পরিকল্পনা করছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জানতে চাইলে সুগা বলেন, এটি সরকারের অবস্থান ব্যাখ্যা করার স্থান। তিনি আরও বলেন, তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা’সহ এলডিপি’র নেতা নির্ধারণ নিয়ে মন্তব্য করা থেকে তিনি বিরত থাকবেন।
সুগা আরও বলেন, আবের পদত্যাগের সিদ্ধান্ত তার জন্য বেশ দুঃখজনক কারণ তিনি তার মেয়াদের একেবারে শুরু থেকেই চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে ভূমিকা রেখে চলেছেন।
তিনি বলেন, ঘনিষ্ঠ সহযোগিতা ব্যতিরেকে সরকার মসৃণভাবে চলতে পারে না।
তিনি এও বলেন যে সাধারণত দিনে দু’বার নানা ইস্যু নিয়ে তিনি আবে’কে প্রতিবেদন দেন এবং তার কাছ থেকে সেই অনুযায়ী নির্দেশনা পান। আর এভাবেই গত ৭ বছর ৮ মাস তিনি তার সাথে কাজ করেছেন।
সুগা আরও উল্লেখ করেন যে নতুন একটি প্রশাসন গঠন এবং কাজ শুরু না করা পর্যন্ত করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর মাঝে লোকজনের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষায় বর্তমান প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||