| ০২ সেপ্টেম্বর ২০২০ | ৬:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 476 বার
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আবে শিনযো’র উত্তরসূরি বেছে নেয়ার প্রতিযোগিতায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন সুগা।
প্রধান ক্ষমতাসীন দল পরবর্তী নেতা বেছে নিতে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে ভোটগ্রহণ করবে। স্বাস্থ্যগত কারণে আবে পদত্যাগের ঘোষণা দেয়ার পর এই ব্যবস্থা নেয়া হচ্ছে।
এলডিপি’র নীতি বিষয়ক প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিশিদা ফুমিও এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা শিগেরুও মঙ্গলবার প্রতিযোগিতায় নামার ঘোষণা দিয়েছেন।
দলের নতুন প্রেসিডেন্ট বাছাই হয়ে যাওয়ার পর জাপানের সংসদ কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ভোট গ্রহণের ব্যবস্থা করতে পারে। সংসদ এলডিপি নিয়ন্ত্রিত কোয়ালিশনের নিয়ন্ত্রণে থাকায় ফলাফল সেখানে প্রায় প্রত্যাশিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||