• শিরোনাম

    উত্তর কিউশু’র দিকে এগিয়ে আসছে তাইফুন মেইসাক

    | ০৩ সেপ্টেম্বর ২০২০ | ১২:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 454 বার

    উত্তর কিউশু’র দিকে এগিয়ে আসছে তাইফুন মেইসাক

    সামুদ্রিক ঝড় তাইফুন মেইসাক বুধবার রাতের দিকে শক্তি বজায় রেখে জাপানের দক্ষিণের প্রধান দ্বীপ কিউশু’র উত্তরের অংশের দিকে এগিয়ে আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    জাপানের আবহাওয়া এজেন্সি বলছে বুধবার দুপুর ২টা নাগাদ তাইফুন নাগাসাকি জেলার গোতো শহরের প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে সেটা উত্তরের দিকে অগ্রসর হচ্ছিল।

    তাইফুনের কেন্দ্রস্থলের বায়ুমণ্ডলীয় চাপ ছিল ৯৪০ হেক্টোপাসকাল এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার। এর বায়ুর ঝাপটার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৪ কিলোমিটার।

    ঝড়টি দক্ষিণ জাপানের কিউশু ও কাগোশিমা জেলার আমামি অঞ্চলে প্রচণ্ড বেগে বহমান বাতাস নিয়ে আসছে।

    একই সাথে এটা বুধবার মধ্য দুপুর থেকে বেলা ১টা পর্যন্ত নারা জেলার তোৎসুকাওয়া গ্রামে ৩৮ মিলিমিটারের প্রচণ্ড বর্ষণ নিয়ে আসে।

    বৃহস্পতিবার পর্যন্ত তাইফুন উত্তর দিক বরাবর অগ্রসর হওয়া অব্যাহত রেখে কিউশু’র উত্তরাঞ্চলে ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বয়ে যাওয়া হাওয়া নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। ঝাপটা হাওয়ার প্রত্যাশিত সর্বোচ্চ গতিবেগ হচ্ছে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক