• শিরোনাম

    টাইফুন এগিয়ে আসায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা

    | ০৬ সেপ্টেম্বর ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 252 বার

    টাইফুন এগিয়ে আসায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা

    পশ্চিম জাপান অভিমুখে, একটি শক্তিশালী টাইফুন “হাইশেন” এগিয়ে আসতে থাকায় আজ থেকে সেখানকার রেল ও বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানি, আগামী সোমবার পুরোদিন হিরোশিমা ও হাকাতা স্টেশনের মধ্যে চলাচলকারী সানইয়ো শিনকানসেন বুলেট ট্রেন বন্ধ রাখতে এবং শিন ওসাকা ও হিরোশিমা স্টেশনের মধ্যে চলাচলকারী ট্রেনের সংখ্যা হ্রাস করার বিষয় বিবেচনা করছে বলে জানায়।

    কিউশু রেলওয়ে কোম্পানি, আগামীকাল ও সোমবার জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মূল দ্বীপে বুলেট এবং আঞ্চলিক ট্রেনগুলো বন্ধ রাখা হতে পারে বলে জানায়।

    বিমান কোম্পানিগুলো, আজ ৮০টির বেশী অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে দিয়েছে। বাতিল করা ফ্লাইটগুলোর অধিকাংশের দক্ষিণাঞ্চলীয় কিউশু ও ওকিনাওয়ায় আসা যাওয়ার কথা ছিল।

    পশ্চিম জাপানে অবস্থিত, অনেকগুলো মোটরগাড়ি, বৈদ্যুতিক এবং সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাতা কোম্পানি তাদের কারখানা বন্ধ রাখার পরিকল্পনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক