• শিরোনাম

    তাইফুনে দক্ষিণ-পশ্চিম জাপানে বিমান ও ট্রেন চলাচল বন্ধ

    | ০৭ সেপ্টেম্বর ২০২০ | ৯:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 316 বার

    তাইফুনে দক্ষিণ-পশ্চিম জাপানে বিমান ও ট্রেন চলাচল বন্ধ

    জাপানের বিমান ও রেলওয়ে কোম্পানিগুলো, তাইফুন “হাইশেন”এগিয়ে আসায় আগামীকাল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম জাপানে তাদের অধিকাংশ পরিষেবাগুলো বাতিল করে দেবে বলে জানিয়েছে।

    বিমান কোম্পানিগুলো আজ, প্রধানত কিউশু ও ওকিনাওয়ায় আসা যাওয়া করা ৫৪৮টি ফ্লাইট বাতিল করেছে। এগুলোর মধ্যে, অল নিপ্পন এয়ারওয়েজের ১৫৮টি এবং জাপান এয়ারলাইন্সের ১৩৬টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

    কোম্পানিগুলো, আগামীকাল পর্যন্ত আরও ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলে জানায়। তারা, সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে কোম্পানির ওয়েবসাইট দেখার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছে।

    পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানি, আগামীকাল পুরোদিন হিরোশিমা ও হাকাতার মধ্যে চলাচলকারী সানইয়ো শিনকানসেন বুলেট ট্রেনের চলাচল বাতিল এবং শিন-ওসাকা ও হিরোশিমার মধ্যে চলাচলকারী ট্রেনের সংখ্যা হ্রাস করবে বলে জানায়।

    কিউশু রেলওয়ে কোম্পানি, আজ দুপুরে কিউশু অঞ্চলের চারপাশে চলাচলকারী বুলেট ট্রেনের চলাচল বন্ধ রাখা হবে বলে জানায়। কোম্পানিটি, স্থানীয় ট্রেনের চলাচল বন্ধ রাখারও পরিকল্পনা করছে।

    উক্ত কোম্পানি, আগামীকাল কিউশুর সবধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হবে বলে জানায়।

    একটি আঞ্চলিক মহাসড়ক পরিচালনাকারী কোম্পানি, কিউশু’তে নিজেদের অনেক মহাসড়ক বন্ধ রাখা হতে পারে বলে জানায়। তারা, বিশেষ প্রয়োজন না হলে সড়ক ব্যবহার না করতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক