| ০৮ সেপ্টেম্বর ২০২০ | ৫:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 486 বার
দু’জন আইনপ্রণেতা জাপানের নতুন প্রধান বিরোধী দলের নেতা নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রচার কার্যক্রম শুরু করেছেন। উল্লেখ্য, বর্তমানের দু’টি দল একীভূত হয়ে নতুন এই দলটি গঠন করা হবে।
নেতৃত্বের এই প্রতিযোগিতায় ডেমোক্রেটিক পার্টি অফ দি পিওপল এর নীতি বিষয়ক প্রধান ইযুমি কেনতা এবং কন্সটিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অফ জাপানের নেতা এদানো ইউকিও অংশ নিচ্ছেন।
আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট দু’টি দলের ১শ ৪৯ জন আইনপ্রণেতা এবং অন্যান্যরা দলের নেতৃত্ব এবং নাম বেছে নেয়ার জন্য ভোট দিবেন।
ইযুমি দলের নতুন নাম “দি ডেমোক্রেটিক পার্টি অফ জাপান” করার প্রস্তাব দিলেও এদানো নিজের বর্তমান দল “দি কন্সটিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অফ জাপান”এর নামে নতুন দলের নিবন্ধন করান।
ইযুমি সাংবাদিকদের বলেন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে নতুন দলটির জন্ম হবে। তিনি বলেন, এক্ষেত্রে তার চাওয়া হল, নির্বাচনী প্রচারের বিতর্কের মান যেন দলটির ১৪৯ জন আইনপ্রণেতা থাকা বৃহত্তম বিরোধী দলের অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ হয়। ইযুমি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারার মত একটি দল তিনি গঠন করতে চান।
এদানো বলেন, তার প্রার্থিতা দাখিলের কারণ হল জনগণকে সরকার বেছে নেয়ার একটি সুযোগ দেয়ার পাশাপাশি দেশের রাজনীতিতে একটি নতুন তেজি ভাব নিয়ে আসা।
তিনি বলেন, এমন এক সমাজ গঠন প্রচেষ্টায় তিনি নেতৃত্ব দিবেন যেখানে লোকজন নিজের অভিজ্ঞতা এবং দুর্দশা ও ব্যর্থতা থেকে নেয়া শিক্ষা কাজে লাগিয়ে পরস্পরকে সমর্থন করবেন।
নির্বাচনী প্রচারের নানা বিষয়ের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য নতুন দলকে প্রস্তুত করার উপায়ের পাশাপাশি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় অর্থনৈতিক পদক্ষেপ সম্পর্কিত আলোচনাও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||