• শিরোনাম

    ফুকুশিমার অনেক বাসিন্দারাই বাড়ি থেকে অন্যত্র সরে গিয়ে প্রাণ হারান

    | ০৯ সেপ্টেম্বর ২০২০ | ৮:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 436 বার

    ফুকুশিমার অনেক বাসিন্দারাই বাড়ি থেকে অন্যত্র সরে গিয়ে প্রাণ হারান

    এনএইচকে জানতে পেরেছে যে ২০১১ সালের মার্চ মাসে ফুকুশিমা দাইইচি পরমাণু কেন্দ্রের দুর্ঘটনার পর নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়া লোকজনের মধ্যে ২ হাজার ৬০০’র বেশি ব্যক্তি পরবর্তী বছরগুলোতে প্রাণ হারিয়েছেন।

    ফুকুশিমা জেলার স্থানীয় সরকারদের সাথে যোগাযোগ করার পর এনএইচকে জানতে পারে যে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৬৭০ ব্যক্তি বা মূল জনসংখ্যার প্রায় ১০ শতাংশ প্রাণ হারান। পরমাণু কেন্দ্রের কাছাকাছি ৭ টি পৌরসভায় ২৬ হাজার ৫০০’র বেশি লোকজন বসবাস করতেন। তেজস্ক্রিয়তার মাত্রা খুব বেশি থাকার কারণে প্রায় সাড়ে নয় বছর ধরে তারা যে স্থানে বসবাস করতেন সেটি প্রবেশ নিষিদ্ধ এলাকা হিসাবে চিহ্নিত করা ছিল।

    জাপান সরকার দুই বা তিন বছরের মধ্যে বাসিন্দাদের যাতে ফিরে আসার অনুমতি দেয়া যায় সেই লক্ষ্যে জেলার কয়েকটি এলাকায় দূষণ মুক্তকরণ এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ পরিচালনা করছে।

    তবে বাসিন্দাদের মধ্যে ঘরে ফিরে আসার জন্য দৃঢ় আশা থাকা সত্ত্বেও অন্যান্য কয়েকটি অঞ্চল বা প্রবেশ নিষিদ্ধ এলাকার ৯২ শতাংশ স্থান আবারো বসবাসযোগ্য করে তোলার জন্য সরকারের সুর্নিদিষ্ট কোন পরিকল্পনা নেই।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক