| ১১ সেপ্টেম্বর ২০২০ | ৯:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 420 বার
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকে তার প্রতিপক্ষদের কাছে দক্ষিণ চীন সাগরে চীনের অগ্রসর হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোতেগি জাপানের স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত অনলাইন বৈঠকে যোগ দেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের জোট আসিয়ানের ১০টি সদস্য দেশ ও সেই সাথে জাপান, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্য কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেন।
মোতেগি বলেছেন স্থিতি অবস্থা বদল করে নেয়ার একতরফা প্রচেষ্টা নিয়ে তিনি উদ্বিগ্ন। চীন ও যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি পরিস্থিতি সামাল দেয়ায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণের অনুরোধ তিনি জানান।
দক্ষিণ চীন সাগরের জন্য একটি আচরণ বিধি প্রণয়নে চীনের রাখা প্রস্তাব সম্পর্কে মোতেগি বলেছেন, সেরকম বিধির তৃতীয় কোন দেশের স্বার্থ লঙ্ঘন করা অবশ্যই উচিৎ হবে না।
তিনি আরও উল্লেখ করেন যে জাতিসংঘের সমুদ্র আইন চুক্তির সঙ্গে এটাকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||