| ১২ সেপ্টেম্বর ২০২০ | ৭:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 422 বার
জাপানের বৃহৎ দু’টি বিরোধী দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে চ্যালেঞ্জ করা এবং সংসদের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার জন্য একীভূত হয়েছে।
এই জোট বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটে এর একটি দল, কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান’এর প্রধান এদানো ইউকিও’কে নেতা হিসেবে নির্বাচিত করে। এদানো বলেন, “একটি নির্বাচন আয়োজনের জন্য এলডিপি যদি নিম্ন কক্ষ ভেঙ্গে দেয়ার চেষ্টা করে এবং সংসদে আমাদের সাথে বিতর্ককে এড়িয়ে যেতে চায়, তাহলে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ হাতে নিতে এবং জনগণকে একটি বিকল্প উপহার দেয়ার জন্য প্রস্তুত থাকব।”
এই জোট এদানো’র দলের নাম গ্রহণ করার সিদ্ধান্তও নেয়। এই নতুন দলে ১৪৯ জন আইনপ্রণেতা থাকছেন। এদের মধ্যে এদানো’র দলের এবং ডেমোক্রেটিক পার্টি ফর দা পিপল’এর আইনপ্রণেতাদের পাশাপাশি বেশ কয়েকজন স্বতন্ত্র বিরোধী সদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে নতুন দলটি চালু করার জন্য মঙ্গলবার এক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||