| ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১২:০৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 441 বার
জাপান সরকার, চলতি বছরের শেষ নাগাদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটি নতুন নীতি প্রণয়নের পরিকল্পনা করছে।
গতকাল অনুষ্ঠিত সরকারের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে, প্রধানমন্ত্রী আবে শিনযো, উপ-প্রধানমন্ত্রী আসোও তারোও, চীফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে এবং প্রতিরক্ষা মন্ত্রী কোওনো তারোও অংশগ্রহণ করেন।
আবে, উত্তর কোরিয়ার নতুন ধরণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষণ প্রদর্শনসহ জাপানের কঠোর জাতীয় নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হওয়া বৃদ্ধি পেয়ে চলেছে বলে উল্লেখ করে একটি বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে, জনগণের জীবন ও জীবনযাত্রা সুরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র বাধা দেয়ার সক্ষমতা উন্নত করে নেয়াই যথেষ্ট কিনা সেবিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়।
এতে সরকার জাপানের নিরোধক সক্ষমতা বৃদ্ধি করে নেয়ার লক্ষ্যে একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশলের বিষয় বিবেচনা করবে বলে উল্লেখ করা হয়।
এতে, একতরফা প্রতিরক্ষা অবস্থান এবং জাপান ও যুক্তরাষ্ট্রের ভূমিকায় প্রাথমিক বিভাগের পরিবর্তন সাধন না করে যুদ্ধ পরিত্যাগ করা জাপানের সংবিধানের আওতার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||