| ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৪:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 428 বার
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসুর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর দ্রুত হলে আগামী মাসের প্রথম নাগাদ জাপান সফরের সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছে।
এসময় জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদের সঙ্গেও একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, দায়িত্বভার গ্রহণের পর এটি হবে সুগার চীনের কোন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক।
গত শুক্রবার সুগা এবং চীনা প্রেসিডেন্ট শি জিন পিংএর মধ্যকার টেলিফোন সংলাপের পর এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এতে তারা দুদেশের নেতাসহ উচ্চ পর্যায়ের যোগাযোগের উপর গুরুত্বারোপ করার পাশাপাশি একযোগে ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হন।
জাপানের প্রধানমন্ত্রী আগামী মাসের প্রথম নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর জাপান সফরের সময় তার সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটন ও বেইজিংএর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা চলমান থাকার মাঝে যুক্তরাষ্ট্র ও চীনা কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুগা, জাপান মার্কিন মৈত্রী জোটকে তার কূটনীতির কেন্দ্রে রাখলেও চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপনের লক্ষ্যে দেশটির সঙ্গে যোগাযোগ বজায় রাখার ইচ্ছাও পোষণ করছেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংএর সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে জাপানি প্রধানমন্ত্রী তার ইচ্ছা সম্পর্কে অবহিত করবেন বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||