• শিরোনাম

    ফুকুশিমার দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ প্রদানের রায় বহাল রেখেছে জাপানের উচ্চ আদালত

    | ০১ অক্টোবর ২০২০ | ৮:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 372 বার

    ফুকুশিমার দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ প্রদানের রায় বহাল রেখেছে জাপানের উচ্চ আদালত

    জাপানের একটি হাইকোর্ট ২০১১ সালের সুনামি থেকে দেখা দেয়া পরমাণু দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেয়ায় জাপান সরকার ও ফুকুশিমা দাই-ইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক কোম্পানিকে নির্দেশ প্রদান করা নিম্ন আদালতের দেয়া একটি রায় সমুন্নত রেখেছে।

    এটা হচ্ছে একটি আপিল আদালতের দেয়া প্রথম রায়, পরমাণু দুর্ঘটনার সাথে সম্পর্কিত মামলায় যেখানে রাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

    সেন্দাই হাইকোর্ট বুধবার রায় প্রদান করে, রাষ্ট্র এবং টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানিকে যেখানে দোষী সাব্যস্ত করা হয়। সভাপতি বিচারক উয়েদা সাতোশি বলেছেন দুর্ঘটনার আগে বিশাল সুনামির ঝুঁকি সম্পর্কে ধারণা করতে পারা সম্ভব হওয়া সত্ত্বেও রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হচ্ছে আইনের লঙ্ঘন। ১০০ কোটি ইয়েনের বেশি বা ৯৫ লক্ষ মার্কিন ডলারের উপর ক্ষতিপূরণ প্রদানের আদেশ তিনি দেন।

    টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি এক বিবৃতিতে বলেছে রায় তারা ঘনিষ্ঠভাবে যাচাই করে দেখবে এবং কি জবাব দেয়া হবে সেই সিদ্ধান্ত কোম্পানি নেবে।

    ২০১৩ সালে শুরুতে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বাদীরা হলেন দুর্ঘটনার সময় ফুকুশিমা জেলায় বসবাস করা লোকজন। এদের মধ্যে কয়েকজন সেখানে বসবাস অব্যাহত রাখলেও অন্যরা দুর্যোগের পর অন্যত্র সরে গেছেন। তারা দাবি করছেন দুর্ঘটনার ফলে জীবনযাত্রার ভিত্তি তারা হারিয়ে ফেলেছেন এবং মানসিক দুর্দশায় ভুগছেন।

    তিন বছর আগে ফুকুশিমা জেলা আদালত একটি রায় দিয়েছিল, রাষ্ট্র ও টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানিকে যেখানে প্রায় ৪৬ লক্ষ ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক